বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাগঞ্জের ৫ উপজেলায় ৮ লাখ টাকার যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাগঞ্জের ৫ উপজেলায় প্রায় ৮ লাখ টাকার যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান। আলোচনা শেষে অসহায় দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন ও চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিগণ। অনুষ্ঠানে জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১২৭ জনের মাঝে ৭ লক্ষ ৭০ হাজার ৭৭৭ টাকার যাকাতের অর্থে কেনা সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com