সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি আসনেই ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনের ৫১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এছাড়া পোস্টাল ভোট ও পোস্টাল গণভোট হয়। শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটর্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ পোস্টাল ভোটসহ একত্রিত ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট।
এছাড়া গণঅধিকার পরিষদ-জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ৩৬১, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ৮২০ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান তারা প্রতীকে ৬৩৭ ভোট পেয়েছেন।
এই আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৯৫। বাতিল হয়েছে ৪ হাজার ৭৩৯ ভোট। ভোট প্রদানের হার ৬৯ শতাংশ।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর- ভোলাহাট) আসনে প্রার্থী ছিলেন ৫ জন। তাদের মধ্যে জামায়াতে ইসলামি মনোনীত দাাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মু. মিজানুর রহমান ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম কাস্তে প্রতীকে ৬২৬, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল হাতপাখা প্রতীকে ১ হাজার ৬৯ ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লাঙ্গল প্রতীকে ৮ হাজার ১৭৫ ভোট পেয়েছেন।
এই আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্রের সংখ্যা ১৮৫টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১৬। বাতিল হয়েছে ৮ হাজার ৫৮ ভোট। ভোট প্রদানের হার ৭৪.৬৮ শতাংশ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রার্থী ছিলেন ৬ জন। তাদের মধ্যে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম ছড়ি প্রতীকে ৫৫৭, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি প্রতীকে ৪৪৬, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১ হাজার ৮৩ ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন লাঙ্গল প্রতীকে ২ হাজার ২৬৩ ভোট পেয়েছেন। এই আসনে ভোট প্রদানের হার ৭৪.৬৮ শতাংশ।
এই আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্রের সংখ্যা ১৬০টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com