মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রবিবার বিকাল ৩টা পর্যন্ত পদ্মায় ২০.১০ মিটার, মহানন্দায় ১৮.০২ মিটার ও পুনর্ভবায় ১৮ মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা ২০.৫৫ এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গত এক সপ্তাহ থেকে পদ্মায় পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ও দুর্লভপুর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর ওপারে পশ্চিমে অবস্থিত। দুর্লভপুর হতে চরবাগডাঙ্গা পর্যন্ত পদ্মা নদীর বেড়ি বাঁধ থাকায় পূর্বপাড়ে বন্যা না হলেও বিগত বছরগুলোতে পশ্চিমপাড়ে বন্যায় জনসাধারণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com