শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলাহাটে ডা. রাব্বানীর উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের টানা তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শনসহ উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াগোলাহাট এলাকায় এ উঠান বৈঠক ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে ডা. রাব্বানী মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মা সেতু, নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতু, সারাদেশে মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় ডা. রাব্বানীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল জাব্বার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোহিদুল হক তুহিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com