রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অর্ধেক খাওয়ার পর তারা জানলেন ‘হাঁস’ নয়, খাচ্ছিলেন ‘ব্রয়লার’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অর্ধেক খাওয়ার পর তারা জানলেন ‘হাঁস’ নয়, খাচ্ছিলেন ‘ব্রয়লার’
ফটো সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাঁসের মাংস বলে ব্রয়লার খেতে দেওয়ার অভিযোগ উঠেছে এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাজশাহী থেকে কয়েকজন ঘুরতে এসেছিলেন নাচোল উপজেলার টিকইল গ্রামে। দুপুরে রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে খেতে যান। এসময় তাদের কাছে হাঁসের মাংস চাইলে দেওয়া হয় হাঁসের সঙ্গে ব্রয়লারমিশ্রিত মাংস। পরে দেখে চিনে ফেলায় তারা ভুল স্বীকার করে মাংস ফিরিয়ে নেন।

অভিযোগকারী আমানুল্লাহ বলেন, ‘অর্ধেক খাওয়ার পর আমরা চিনতে পারি এগুলো হাঁসের না, ব্রয়লার। এসময় আমরা ব্রয়লার ফেরত দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া শেষ করি। এরা এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’

এ বিষয়ে রেস্তোরাঁ মালিক কামরুজ্জামান (রুবেল) বলেন, ‘যে সময় তারা খেতে এসেছিলেন তখন আমি রেস্টুরেন্টে ছিলাম না। একটু পরে আমি বিষয়টি জানতে পারি। পরে তাদের নতুন করে খাবার দিতে বলি এবং ক্ষমা চাই।’

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সামাদ বলেন, ‘নাচোলে একটি রেস্তোরাঁয় হাঁসের মাংসের কথা বলে ব্রয়লার খেতে দেওয়ার অভিযোগ পেয়েছি। দ্রুত তাদের শুনানির দিন ধার্য করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com