শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হলেন নাচোল থানার ওসি মিন্টু রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হলেন নাচোল থানার ওসি মিন্টু রহমান। নাচোল থানা সূত্রে জানা গেছে গত ১ফেব্রুয়ারি দিবাগত রাতে রাতে নাচোল উপজেলার কেহবা গ্রামের কাঞ্চনমালার বাড়িতে সদর উপজেলার ধাইনগর এলাকার আবদুস সাত্তার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নাচোল থানা পুলিশ। পরে পুলিশ ওই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন । মৃতের ছেলে খোকন বাদী হয়ে ৪জনকে আসামী করে নাচোল থানা একটি হত্যা মামলা দায়ের করলে আজ বুধবার দুপুর বারোটায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩জন আসামিকে নাচোল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো খেসবা গ্রামের মৃত মানিকের স্ত্রী কাঞ্চনবালা(৩৮), মানিকের মেয়ে মালঞ্চ(২৪) ও পাহাড়পুর এলাকার আনোয়ার হোসেন (৫০)। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com