শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় শিক্ষার্থী দের নৌকা ডুবিঃ নিখোঁজ ১

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার একটি শাখা নদীতে ১৩ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায়  সাজিদা (১৩) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ থাকলেও বাকী ১২ শিক্ষাথী কে  জীবিত উদ্ধার করা  সম্ভব হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ফিল্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা  জানান, দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে আসার চেষ্টা করে। একপর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় সাজিদা নামের এক ছাত্রী নিখোঁজ রয়েছে।পরে স্থানীয়রা ফায়ার সাভিস কে খবর দিলে তাদের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ১২ জনকে উদ্ধার করা গেলেও এক স্কুলছাত্রী এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com