সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি আহ্বায়ক এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আবদুল্লাহ আল রাইয়ান, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, গোমস্তাপুর বিএনপির সদস্য সচিব মারজুক আহমেদ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, মনিরুল ইসলাম মাখনকে সাধারণ সম্পাদক ও এমএম ঈমাইনুল হককে সাংগঠনিক সম্পাদক করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com