সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাষ্ট্রীয় মর্যাদা শেষে চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন মিয়ার জানাজা স্বম্পন্ন

ফয়সাল আজম অপু
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪১৪ বার পঠিত

বিডিঢাকা ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আলী হোসেন মিয়ার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী গ্রামে আমবাগানে মরহুমের নামাযে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মঙ্গলবার বিকেলে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম সৈয়দ আলী হোসেন মিয়া অতিরিক্ত ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ মনিরুল ইসলাম এর বড় ভাই। জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব,সাংবাদিক ,উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আমিন উদ্দিন, তোরিকুল ইসলাম,আব্দুল কুদ্দুসসহ জেলা ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা । এদিকে আটরশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বুধবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com