শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জের মানসম্মত আম রপ্তানি হবে জাপানে : কৃষি সচিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২৭ বার পঠিত

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের প্যাকেটজাত ও মানসম্মত আম পুরো মৌসুমজুড়ে জাপানে রপ্তানি করা হবে। এছাড়া অন্যান্য দেশেও আম রপ্তানিতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আম উৎপাদন হচ্ছে। তবে দেশ ও দেশের বাইরে সুনাম রয়েছে চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত সুমিষ্ট আমের।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুরে বারি গম-৩৩ ও খামারি মোবাইল অ্যাপের প্রদর্শনীতে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সচিব আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত হলেও আমকেন্দ্রিক কোন শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। আগামীতে যেন এ জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা যায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরে সচিব স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এতে স্মার্ট কৃষক তৈরিতে কৃষি অ্যাপস ব্যবহার ও সুফল বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, ক্রপ জোনিং প্রকল্পের কো-অর্ডিনেটর ড. আবদুস ছালাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, আম গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল প্রামাণিকসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপরে কৃষি সচিব আমনুরায় বিনা মসুর-৮ ও বারি সরিষা ১৮ মাঠ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com