বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মনিরুল ইসলামের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৬ বার পঠিত

ফয়সাল আজম অপু : আসন্ন ১৪ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিতব্য শিবগঞ্জ পৌরসভার নির্বাচন উত্তর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। এ উপলক্ষে বুধবার বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ডাক বাংলোয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিবগঞ্জ পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় আসন্ন শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সৈয়দ পরিবারের ছোট সন্তান ও জিকে ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র মানুষের জন্য অযৌক্তিক, বর্ধিত পৌরকর বাতিল, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাসমূহে সিসি ক্যামেরা স্থাপন, শিল্প ও বাণিজ্য উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও তরুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে আরো উন্নত আধুনিক শিবগঞ্জ স্টেডিয়াম, স্যুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ, মসজিদ-ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন, পৌর এলাকাকে মাদকমুক্ত ঘোষণাসহ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে বর্জ্য শোধনাগার নির্মাণ, নৈশ বিদ্যালয় নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, নাগরিক সেবাকে অন লাইনের আওতায় আনা, আমের বাজার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ ও আম সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ মোট ২৬টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনকালে এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. আসাদুজ্জামান আসাদ, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com