সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসুস্থ শিক্ষকের পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩১৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ বছর ধরে শিক্ষকতা করেও পাননি কোন বেতন-ভাতা, অর্থাভাবে পাচ্ছেন না চিকিৎসা” এমন শিরোনামে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তা নজরে আসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার। সংবাদটি পড়েই সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে কিছু খাবার ও ঔষধ নিয়ে সেই অসুস্থ শিক্ষক মো: তারিফ হোসেনের বাড়িতে ছুটে যান সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এসময় তিনি সেই শিক্ষকের খোঁজ খবর নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেও বেতন-ভাতা না পাওয়া এবং অর্থাভাবে চিকিৎসা না হওয়ার ব্যাপারে সমবেদনা জ্ঞাপন সহ চিকিৎসা ও আশ্রয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে তাঁর চিকিৎসায় সহযোগীতার জন্য সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে আরো প্রয়োজনীয় ঔষধ প্রদানেরও আশ্বাস দেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com