মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আজ(২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মনাকষা ইউনিয়নের একটি বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি, মনাকষা গ্রামের টোকনা পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। স্হানীয় সূত্রে জানা গেছে,রোববার (২৬ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার পরিবার,সকল আত্মীয়দের বাড়িতে খোঁজ খবর নিলেও রাতে তারা রফিকুলের সন্ধান পাননি। আজ ভোরে স্থানীয়রা মনাকষা ইউনিয়নের আলহাজ্ব শফি আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়। পরে পরিবারের লোক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলের লাশ উদ্ধার করে। জানা গেছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com