রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন পিস্তল, গুলি,ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন পিস্তল, গুলি, ম্যাগজিন, হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা। শুক্রবার রাতে চৌকা, শিয়ালমারা ও চকপাড়া বিওপি’র পৃথক অভিযানে এ অস্ত্র ও মাদক উদ্ধার করে বিজিবি। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক প্রেসনোটে জানায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি টহল দল চৌকা সীমান্তের বৌ বাজার এলাকা হতে মালিকবিহীন ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। আটক অস্ত্রের মুল্য ১ লক্ষ ৮০০টাকা। অপরদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ রেনু মিয়ার নেতৃত্বে একটি টহল দল নলডুবি এলাকা হতে মালিকবিহীন ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার মুল্য ১লক্ষ ২১০ হাজার টাকা। অন্যদিকে শিয়ালমারা বিওপি’র সুবেদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শিয়ালমারা গোরস্থান এলাকা হতে মালিকবিহীন ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ১৮ হাজার ৪০০টাকা।
এবিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লা পিএসসি জানান, আটক অস্ত্র ও মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তে চোরাচালানরোধে সজাগ রয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com