বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ আটক-৩

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৭ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ৩জনকে আটক করেছে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বাগদুয়ার গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার ডাকবাংলাপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম ওরেফে লিখন(২৩), একই এলাকার আলম আলীর ছেলে মো. আশিকুল ইসলাম(২৪) ও কাঞ্চনতলার মৃত সাইফুদ্দিন সরকারের ছেলে মো. কামাল উদ্দিন(৩৯)।শনিবার বেলা আড়াইটার দিকে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বাগদুয়ার গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটককালে তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৫টি মোবাইল, নগদ ৫ হাজার ৫০০ টাকা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com