সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে আম্রকাননে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ’র ভাস্কর্য উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫১৭ বার পঠিত

 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে আম্রকাননে ঘেরা সার্কিট হাউসের সামনে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ’র ভাস্কর্য ও স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে। ২ আগস্ট সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর ভাস্কর্য ও স্মৃতি ফলকের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-৩ মুসলেমা বেগম মুসি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের যুগান্তকারী উদ্যোগে জেলার ইতিহাসে সর্বপ্রথম আবক্ষ ভাস্কর্য স্থাপিত হল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী রণাঙ্গণে সুদক্ষ নেতৃত্ব ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ। তাঁর অসামান্য ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে সার্কিট হাউজ সংলগ্ন সড়ককে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক নামকরণ করা হয় এবং প্রবেশপথে তাঁর আবক্ষ প্রতিকৃতি ও স্মৃতিফলক স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com