বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে উদীচীর মে দিবস পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৯১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

লাল পতাকাবাহী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার মহান মে দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ।
সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে শোভাযাত্রা শুরু বিভিন্ন সড়ক ঘুরে এসে পুরাতন স্টেডিয়ামের সামনে শেষ হয়।
সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি ভবনে উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উদীচীর সহসভাপতি ও স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, সদর উপজেলা শাখার সহসভাপতি সারিফুর রহমান, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন জীবন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের যে লড়াই-সংগ্রাম, তারই ফসল মহান মে দিবস। ১৩৭ বছর থেকে লাল পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসলেও আজও শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। এ দিবস সফল করতে হলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com