বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এইসব উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ২০ কেজি গম বীজ, ১৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, ১০ কেটি ইউরিয়া এবং ৭ রকমের সবজি বীজ প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে যাতায়াত খরচও দেয়া হয়। শনিবার বিতরণ করা হয়।
এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, এনসিসি ব্যাংক প্রধান কার্যালয়ের ভাইস চেয়ারম্যান গালিভ আসাদুল্লাহ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এনসিসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. সাইফুল্লাহ আল আমিন। সঞ্চালনায় ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ শাখার অফিসার মো. বিপ্লব হোসেন।
অতিথিরা এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। অতিথিরা আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দেশের প্রতি ইঞ্চি পতিত জমি চাষযোগ্য করে গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com