সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩১৪ বার পঠিত

ফয়সাল আজম অপু : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আড়াই’শ শয্যার জেলা হাসপাতালে ২ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরটিপিসিআর ল্যাবে ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ ও ভোলাহাটে ৩৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৭.৩৬ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৭, শিবগঞ্জে ৩, গোমস্তাপুরে ৬ ও ভোলাহাটে ৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১.৯১ শতাংশ। এছাড়া জিন এক্সপার্ট টেস্টে ৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ। পরীক্ষার বিপরীতে মোট গড় শনাক্তের হার ২২.১৮ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আড়াই’শ শয্যার জেলা হাসপাতালে ২ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ সোমবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭১ জন রোগী চিকিৎসা নিচ্ছে। প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত মোট ৩৫৭১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ২২৯১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১৩ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com