মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। শনিবার বিকেলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু চত্ত¡রে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সেতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আলী, বেনিয়ামিন নবিন, আব্দুল আলিম, ইলিয়াস আলী, প্রচার সম্পাদক হৃদয় হোসেন শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহেদুর রহমান রনিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। সরকার যদি তাকে দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতাকর্মীরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com