শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গুচ্ছগ্রামের বাসিন্দা পেল ফ্রি চিকিৎসা-ঔষুধ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুচ্ছগ্রামের দেড় শতাধিক বাসিন্দার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপি লায়ন্স ক্লাব অফ রাজশাহীর উদ্যোগে উপজেলার রানীহাটি গুচ্ছগ্রাম চত্বরে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এভাবে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিলে অনেকে উপকৃত হবেন। প্রতিবছরই এমনই কার্যক্রম অব্যহত রাখার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ রাজশাহীর সভাপতি লায়ন্স ইফতিয়ার মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন্স আবদুল মালেক, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ও নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুসহ অন্যরা। অনুষ্ঠানে ৬ বিশেষষ্ণ চিকিৎসক দ্বারা বিনামূল্যে সার্জারী, চক্ষু, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ ঔষুধ বিতরণ করা হয়। শেষে গুচ্ছগ্রামে বৃক্ষের চারা রোপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com