শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৫-১৬ বছর বয়সী ৪ লাখ ৩২ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় জেলাশহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক খালেদা আখতার কাকলি, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন, বাল্যবিয়ে রোধে প্রয়োজনে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ব্রিগেড তৈরি করা যায়। ব্রিগেডে থাকা মেয়েরা বিদ্যালয়সহ আশপাশের বাল্যবিয়ের খবর পেলেই সেখানে যাবে এবং প্রতিহত করবে। এছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধেরও আহ্বান জানান তিনি। এসময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ কৃমিজনিত রোগের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- কৃমি হচ্ছে পরজীবী প্রাণী। মানুষের শরীরে কৃমি থাকলে অ্যাপেন্ডিসাইটিসসহ অন্যান্য রোগের পাশাপাশি পুষ্টির ঘাটতি সৃষ্টি হয়। পরিবারের সবাইকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com