বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এই শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ-মাহবুব-উল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম কোরাইশি মিলু, যুগ্ম সম্পাদক শেখ মো. ফরিদ সায়েম, সদস্য মো. সালামত হোসেন, মো. কামাল সুকরানা, মো. সালাহউদ্দিন রিজন, মো. আজিজুল হক, মো. হুমায়ন কবির লুকু, মো. ওয়াহেদুল ইসলাম, মো. তোফিজুর রহমান পুতুলসহ ক্রীড়া সংস্থার অন্য সদস্য ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে উদযাপন করে আসছিল। ২০১৭ সাল থেকে এই দিনকে বাংলাদেশ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এবারের স্লোগান হচ্ছেÑ ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com