সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার(২২ অক্টোবর) সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসুচি গ্রহণ করে।
সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিআরটিএ’র আয়োজনে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিতেবর্ণাঢ্য

র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষেঅনুষ্ঠিত হয় আলোচনাসভা।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁওয়ের সভাপেিতত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল সেন্টু,

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা ট্রাফিক বিভাগের টিআই আনিসুর রহমান, নিসচা সভাপতি শফিকুল আলম প্রমুখ ।

আলোচনা সভায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা প্রশাসনের কাছে পথচারীদের সচেতনতা বাড়াতে আইনের কঠোর ব্যবহার, মহাসড়কে অবৈধ ব্যটারিচালিত যানবাহন নিষিদ্ধ করা, নিদির্ষ্ট স্টপেজে বাস থামানো নিশ্চিত, পুলিশের লেজার লাইট ব্যবহার বন্ধ করা, বাসের জন্য আলাদা লেন তৈরি করা, মহাসড়কের আধুনিকীকরণসহ বেশ কিছু বিষয়ের উপর জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com