বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে কাজী সমিতির সাথে মতবিবিময় সভা অনুষ্ঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ ২৩ ফেব্রুয়ারী ২০২২ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে শিশু বিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে কাজী সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফের সহায়তায় এই সভার আয়োজন করে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব উম্মে সুমাইয়া।
প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসিডির প্রোগ্রাম অফিসার শারমিন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব উম্মে সুমাইয়া বলেন, ১৮ বছরের আগে কোন মেয়ে এবং ২১ বছরের আগে কোন ছেলের বিয়েতে আপনারা অংশগ্রহণ করবেন না। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে বাল্য বিবাহ কমে আসবে।

কাজী সমিতির সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হক বলেন, আজ থেকে আমরা সবাই শপথ নিচ্ছি যে আমরা আর কোন বাল্য বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। তবে এক্ষেত্রে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশদের দ্বায়িত্ব দিয়ে দিতে হবে। কারণ গ্রামে কোন বিয়ে হলে তাদের নিকটে সবার আগে খবর যায়।

এই সভায় কাজী সমিতির সদসগণ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন এসিডির উপজেলা কো-অর্ডিনেটর জনাব রুপম কুমার দেব। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কাজী সমিতির বিভিন্ন উপজেলার মোট ২৫ জন কাজী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com