বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২১৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীর ও দোকানঘর ভেঙেছে একটি তেলবাহী ট্যাংক লরি ট্রাক। শনিবার ভোর রাত ৫টার দিকে এঘটনা ঘটে। এ দূর্ঘটনায় রাস্তার পাশে একটি বিদ্যুতের খুটিও ভেঙে যায়। মহাসড়কে মাটি পড়ে থাকায় রাতে বৃস্টির পর রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া ট্যাংক লরিটি (ঢাকা মেট্রো-ঢ-৪১-০১০৯) নিয়ন্ত্রন হারিয়ে এঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারনা। স্থানীয় সুত্র জানায়, শনিবার ভোর রাতে সেহরী খাওয়ার পর একটি বিকট শব্দ হয়। তাৎক্ষনিক বের হয়ে দেখতে পাওয়া যায় একটি ট্যাংক লরি রাস্তার পাশের মৃত মোঃ মজিবুর রহমান ও তাজিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ও দোকানঘর ভেঙ্গে যায়। ট্যাংক লরিটি সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার একটি প্রেট্রোল পাম্পে তেল আনলোড করে ফিরে যাচ্ছিলো। তবে এতে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে মজিবুর রহমানের বাড়ি। এখবর পাওয়া পর্যন্ত লরিটি ঘটনাস্থলেই ছিলো এবং ট্রাক মালিক ও ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদের সাথে বসে সমাধানের চেষ্টা চলছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com