সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী ১ রাজমিস্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩১৮ বার পঠিত
 ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারিয়া পাড়া মোড়ে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সড়ক দুর্ঘটনায় নওসাদ নামে ১ রাজমিস্ত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তি নামোশংকরবাটী মিরপাড়ার মৃত সুবেদ শেখ ও মৃত আনোয়ারা বেগমের ছেলে মো. নওসাদ আলী পুটু (৪৭)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, ২৮ মে লকডাউনের চতুর্থ দিন শহরের শিবতলা মোড় থেকে বাই সাইকেলে নিজ বাড়ি যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আঙ্গারিয়া পাড়া মোড়ে ঘটনাস্থলেই নিহত হয় নওসাদ। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়াও ট্রাক চালক ও ট্রাকটিকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন। ইমন আলী নামে তার ১৬ বছরের এক ছেলে এতিম হয়ে গেলেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com