মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং গোলাপের হাট শাখার দ্বিতীয় বর্ষপূতি

বিডি ঢাকা ডট কম নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়ায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং গোলাপের হাট শাখার দ্বিতীয় বর্ষপূতি পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে আলোচনা সভা, গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গোলাপের হাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী রিফাত এন্টার প্রাইজের আয়োজনে এসব অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগের আঞ্চলিক প্রধান মো. রেজওয়ানুর রহমান। বিশিষ্ট সমাজসেবক ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গোলাম নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র সেলস ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদ মমিন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শিবগঞ্জ শাখার মাস্টার এজেন্ট মো. ঈশা, পারকৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মেহেদী হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোলাপের হাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকগণ। পরে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com