বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পৃথক অভিযানে মাদক সহ ৩ জন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৮৯ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক ২টি অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা এলাকার রেজাউল হকের ছেলে হৃদয় আলী (২২), নওগাঁ জেলার নিয়ামতপুর মাকলাহাট হাজীনগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে মো. আব্দুল মালেক (৪২) ও মো. আব্দুল হামিদ (৩০)। এসআই অনুপ কুমার সরকার এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় এসআই মশিউর রহমান ও আমিসহ সঙ্গীয় ফোর্স পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গোমস্তাপুর থানার মালপুর বাজার হতে ৬০০ পিস ইয়াবাসহ হৃদয় ও মালেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২৬ জানুয়ারি রাত ১২ টার দিকে বিনোদপুর হাইস্কুল মাঠ থেকে ৯৩ বোতল ফেনসিডিলসহ হামিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩জন দীর্ঘদিন মাদক ব্যবসারব সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় পৃথক ২ টি মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com