শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

বিডি ঢাকা ডট কম. প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বারঘোরিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। র‌্যাব-৫–এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আটক হওয়া ব্যক্তির নাম মো. সাগর আলী। আটক মো. সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর নতুন পাড়ার মো. সাইদুল ইসলামের ছেলে।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ৫ এর কার্যালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো ওমর আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কোটি ৫ হাজার টাকা মূল্যের দুই কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মো. সাগর আলীকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় র‌্যাবের পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com