সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন, আলোচনা ও র‌্যালির মধ্যদিয়ে জেলা সদরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে গ্রিন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিকা- ও ভূমিকম্পের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া এবং সবশেষে আকর্ষণীয় নজেল প্রদর্শন করে।
শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com