মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মধ্যে লেডিস ক্লাবের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

খাদ্যসামগ্রী বিতরণপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহধর্মিণীদের সমন্বয়ে গঠিত সংগঠন চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লেডিস ক্লাব চত্বরে ২০০ জন অসহায় দুস্থ মানুষের প্রত্যেককে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট খিল সেমাই ও ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১টি সাবান, ১ প্যাকেট বুন্দিয়া, ১০০ গরম মসলা, প্যাকেটজাত দুধ, ১০০ গ্রাম কিশমিশ, ১০০ গ্রাম জিরা দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিণী মাহফুজা সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সহধর্মিণী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আঞ্জুমান আরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা বলেন ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য হলেও দরিদ্র মানুষকে এইসব খাদ্যসামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com