বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিটিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, সিটির প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোঃ কামাল শুকরানা, সাপ্তাহিক সীমান্তেরর কাগজ পত্রিকার সম্পাদক ও চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি’র জেলা প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম।
সভায় বক্তারা, দৈনিক আমাদের সময় পত্রিকা বর্তমান সময়ে একটি সাহসী দৈনিক হিসেবে পাঠক সমাদৃত হয়েছে। তাই দৈনিক আমাদের সময় পত্রিকা ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পর্দাপন অনুষ্ঠানে পত্রিকাটি কলেবরে বৃদ্ধি পেয়ে আরো পাঠকের মনে জয় করুক এই প্রত্যাশা করেন সকলেই।
আলোচনাসভা শেষে দৈনিক আমাদের সময় এর ১৮ বছরে পর্দাপন উপলক্ষে একটি কেক কাটা হয়। এসময় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com