বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় নিহত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য মামুনুর রশিদ মামুনের পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মাদ্রাসা মোড়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেয়া এই অনুদানের চেক প্রদান করা হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক আনুষ্ঠানিকভাবে নিহত মামুনুর রশিদ মামুনের স্ত্রী আমেনা বিবির কাছে এই চেক হাস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ সভাপতি মজিবুর রহমান ভিখু, এবরান আলী, হাসেম আলী, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক কাবির হোসেন, সারিউল ইসলাম জালু, সদস্য আব্দুস সালাম ও স্থানীয় সমাজ সেবক নুর আলম মাষ্টার।
পরে প্রয়াত মামুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর এলাকায় নির্মাণ কাজ করার সময় ভাইব্রেটর মেশিন দুর্ঘটনায় মামুন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com