শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও আহত শিক্ষার্থীরা জানান, জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৬ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে নাচোল উপজেলার স্বপ্নপল্লী পিকনিকে যাওয়ার পথে পাওয়েল এলাকায় বাসটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে । সকল চিকিৎসক ও স্টাফরা এক সাথে কাজ করছে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিক্ষার্থীদের বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com