বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পুষ্টিখাদ্য প্রদর্শন করলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

খাদ্যপুষ্টি শিক্ষার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নার্সিং ইনস্টিটিউটে বৃহস্পতিবার খাদ্য প্রদর্শনী ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের আমেজে আয়োজিত এই খাদ্য প্রদর্শনীতে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের তৈরি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল বিষয়ক বিভিন্ন খাদ্য প্রদর্শন করেন। এর মধ্যে ছিল ফ্রাইড রাইস, বিটরুট জুস, খেজুর জুস, পাটিসাপটা, তেলপিঠা, চপ, গাজর হালুয়া, সবজি খিচুড়িসহ বাহারী বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন খাবার।
চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের নিউট্রিশন অ্যান্ড ডাইয়াটেটিজ কোর্সের খাদ্য প্রদর্শনী পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, চক্ষু বিশেষজ্ঞ রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজির হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠান প্রধান নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মসিউর রহমান।
খাদ্য প্রদর্শনীতে মোট ৫টি গ্রুপে ইনস্টিটিউটের ৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মূল্যায়নে তিনটি গ্রুপকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।
বর্ণাঢ্য এই খাদ্য প্রদর্শনী আয়োজনে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com