বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপের আয়োজকদের নিয়ে বিজয়া সম্মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকদের নিয়ে শারদীয় দুর্গাপূজা পরবর্তী বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার উদ্যোগে বিকেলে জেলাশহরের প্রতাপ চন্দ্র দাস দুর্গা মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পূজা উদ্যাপন পরিষদ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনÑ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক দিলীপ রায়।
ব্রাহ্মণ সংসদের জেলা সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্যের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সৌমিত চ্যাটার্জি, ছবি রানী সাহাসহ আরো অনেকে।
সভায় চাঁপাইনবাবগঞ্জে সুন্দর পরিবেশে পূজা উদ্যাপিত হওয়ায় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
পরে পূজায় বিভিন্ন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মিলনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com