সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে মা ছেলে সহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫৯ বার পঠিত
ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে আম কুড়াতে গিয়ে পৃথক ২ স্থানে বজ্রপাতে মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৪ জুন) বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এবং একই উপজেলার চরবাগডাঙ্গায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া এলাকার রানা ইসলামের স্ত্রী মোসাম্মাৎ এনি খাতুন (২৬) ও তার ছেলে নুর মোহাম্মদ (৫) এবং চরবাগডাঙ্গার টিকলিচর এলাকার ইয়াসিন আরাফাত। ওসি জানান, দুপুরের পর ওই এলাকায় দমকা হাওয়া শুরু হয়। এ সময় মা তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় দমকা হাওয়া ও বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের দুজনেরই মৃত্যু হয়। অপরদিকে একই সময় টিকলিচরে আম কুড়াতে গিয়ে মারা যায় ইয়াসিন আরাফাত নামে ১০ বছরের এক শিশু। এ দিকে ৩ জনের মৃত্যু নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com