শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট কমিটির সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল, পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়াসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় ৫ম বারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলাপর্যায়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
আগামী ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলাপর্যায়ের এই টুর্নামেন্টের উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া টুর্নামেন্ট সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সভার সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com