বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব ॥ উচ্ছ্বাসে কোমলমতি শিক্ষার্থীরা ও অভিভাবক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

সারাদেশের ন্যায় ১ জানুয়ারী বই উৎসব পালন উপলক্ষে রবিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সাড়ে ১০ টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং সাড়ে ১১ টায় কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত চাঁপাইনবাগঞ্জের কোমলমতি শিক্ষার্থীরা। সকালে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রসাশক একে এম গালিভ খান।
এর আগে বই উৎসবে যোগ দিতে সকাল থেকে বিদ্যালয়ে আসতে থাকেন প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, মাধ্যমিক পাঁচটি উপজেলার ৪৩০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ শিক্ষার্থীদের মাঝে, ২৬ লাখ ৩৪ হাজার বই বিতারণ করা হবে।
অন্যদিকে প্রাথমিকে ৭০৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লাখের বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের পরিসংখ্যান দিতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com