শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৮১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক কলেজছাত্র। নিখোঁজ কলেজছাত্র চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা (২১)। নিখোঁজ মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়ার বাসিন্দা। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় এঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি বলো জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ সন্ধানে নদীতে উদ্বার অভিযান চলমান রয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা নিখোঁজ মাসুদের সহপাঠী তালেবকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তালেব।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ জন ছাত্র একসঙ্গে গোসল করতে নামে। বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে, পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন পানিতে ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com