মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
‘বাংলা ইশারা ভাষার প্রসার-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আদিনা ফজলুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সামাদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, সহকারী কমিশনার যোবায়ের জাহাঙ্গীরসহ অন্যরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার ফিরোজ কবিরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ। আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com