শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচন সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদসহ অভিভাবক ও বিভিন্ন বয়সী শিশুরা।
আলোচনা সভা শেষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com