সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের দুই দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।
বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি আসলাম কবীর, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, লেখক ও লোকসমাজ গবেষক ড. শহীদ সারওয়ার আলো।

এসময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনর জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেল প্রতিনিধি রফিকুল আলম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, নাগরিক টেলিভিশন ও মানবজমিনের প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, আইনজীবী আব্দুস সালামসহ অন্যরা।
এসময় বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ সময়ে পথচলা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অন্যান্য অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও জাতি গঠনে ভূমিকারও প্রশংসা করেন। অতিথিরা বৈশাখী টেলিভিশনে উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। শেষে ২০ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জমশেদ আলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com