বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে প্রভাতফেরি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংস্থাটির বেলেপুকুরের প্রধান কার্যালয় থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রয়াসের কর্মীবৃন্দ ভাষা শহীদ ও মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন বলেন-বাংলা ভাষা আমাদের গৌরবের, সেই গৌরবের জায়গাটা আরো এগিয়ে নিতে চাই। আমারা নতুন প্রজন্মের কাছে মায়ের ভাষা বালা ভাষার আন্দোলনের সেই ইতিহাস স্মরণ করাতে চাই। ইংরেজী ভাষার প্রয়োজন আছে তবে নিজের ভাষাকে বিকৃত করে নয়। সবার আগে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (যোগাযোগ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ, তানভীর আহম্মেদ রিয়াদ, আবুল কালাম আজাদসহ, রেডিও মহানন্দা ৯৮.৮এফএম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হসপিটাল ও প্রয়াসের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com