বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালক তোফাজ্জলকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালক তোফাজ্জল হক হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার বৈলতলা এলাকায় তোফাজ্জল হকের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, রানীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, আব্দুর রহিমসহ অন্যান্যরা।
বক্তারা  তোফাজ্জলকে নৃশংশভাবে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। গত ২৯ ফেব্রুয়ারি রাতে তোফাজ্জল হককে একটি ফসলী জমিতে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ৪ নম্বর বাঁধ এলাকায় সরিষার একটি খেত থেকে আগুনে পোড়া তোফাজ্জলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com