মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের রামকৃষ্টপুর, মৃধাপাড়া, মাঝপাড়া এলাকাবাসির আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় জেলা শহরের শান্তি মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মাকছুদুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পরিচালনায় এলাকার মাদক নির্মুলের প্রত্যয় ব্যক্ত করে আরো বক্তব্য দেন, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগ নেতা আয়াত নুর ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মিঠুন, শান্তিমোড় জামে মসজিদের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, স্থানীয় গৃহিণী মুনিরা খাতুনসহ অন্যরা ।
বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এই পেশা ছেড়ে সঠিক পথে না আসলে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যারা মাদক ব্যবসা কের তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ যদি এসব এলাকায় মাদক ব্যবসা করে তবে পুলিশকে সঠিক তথ্য দিয়ে তাদের আইনের হাতে সোপর্দ করতে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com