শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ফকিরপাড়া ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও চৌডালা ফুটবল একাডেমি। এতে ফকিরপাড়া ভাই ভাই স্পোটিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চৌডালা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ জেলা পুলিশের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
চূড়ান্ত খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে চৌডালা ফুটবল একাডেমির ৭নং জার্সিধারি লিটন।
জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com