বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো বাফুফের খেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘বাফুফে অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ অনূর্ধ্ব-১৫’ এর চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুর খেলা শেষ হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে এই খেলায় অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ অ্যাকাডেমি ফুটবল কর্নার ও কানসাটের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া অ্যাকাডেমি। খেলায় অ্যাকাডেমী ফুটবল কর্নার ৩-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম ভোতা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ফুটবল ফেডাশেন-বাফুফের প্রশিক্ষক মো. শহিদুজ্জামান কামাল ও ম্যাচ কমিশনার মো. শাখাওয়াত হোসেন খানসহ জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই খেলার আয়োজন করে।
খেলায় চাঁপাইনবাবগঞ্জের ৪টি এবং নাটোর ও জয়পুরহাটের ১টি করে মোট ৬টি ফুটবল দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com