সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-২

মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামী ও ওয়ারেন্টভূক্ত অপর এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার রাণাহাটি এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, এক বছরের সাজাপ্রাপ্ত আসামী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মরাসটোলা কালু মন্ডলের ছেলে মোঃ বাদল আলী (৩৮) ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সাবেক লাভাঙ্গা মোড়লপাড়ার মোঃ আব্দুর রশিদ (২৮)।
গভীর রাতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকা হতে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে সিআর মামলা নং ১৪৩/০৯ (শিবঃ), প্রসেস নং ৪১/১১ মোতাবেক ১ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ বাদল আলী মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আব্দুর রশিদ কে গ্রেফতার করা হয়। ওয়ারেন্টমূলে আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়ে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com